OrdinaryITPostAd

ফার্মাসিটিক্যাল শিল্প সুস্থ জীবনের নীরব শক্তি



ফার্মাসিউটিক্যাল শিল্প শুধু ঔষধ উৎপাদনের মাধ্যমে সীমাবদ্ধ নয় :এটি মানুষের জীবন রক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি | আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে রয়েছে গবেষণা ,উদ্ভাবন এবং মানসম্মত ওষুধ উৎপাদনের প্রচেষ্টা |
একটি ওষুধ বাজারে আসার আগে বহু ধাপের গবেষণা ,ল্যাবরেটরি পরীক্ষা, ক্লিনিক্যাল ট্রায়াল ও কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায় |এর উদ্দেশ্য একটাই - রোগীর জন্য নিরাপদ ,কার্যকর ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা |

বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে মানসম্মত ওষুধ রপ্তানি করছে |দেশের ফার্মাসিউটিক্যাল শিল্প আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে | এটি আমাদের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য একটি গর্বের বিষয়


ফার্মাসিটিক্যালস শিল্পের সঙ্গে জড়িত গবেষক, চিকিৎসক ,ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও কার্যকর ওষুধ রোগীর হাতে পৌঁছায় | তাই এই শিল্পের প্রতিটি মানুষের অবদান অত্যন্ত মূল্যবান |

সুস্থ সমাজ গড়তে মানসম্মত ঔষধ, সঠিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই| আসুন আমরা সবাই দায়িত্বশীলভাবে ওষুধ ব্যবহার করি, চিকিৎসকের পরামর্শ মেনে চলে এবং একটি সুস্থ, সচেতন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি |

"মানসম্মত ওষুধ, সঠিক চিকিৎসা ,সুস্থ জীবনের প্রতিশ্রুতি |"



 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪